মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:১১ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

টেকনাফে দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনায় দেয়াল ধসে পড়া বাড়ি। ছবি : কালবেলা
টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনায় দেয়াল ধসে পড়া বাড়ি। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে মাটির দেওয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ দুর্ঘটনা ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়। মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার ছেলে-মেয়েদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন। আপাতত কিছু বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১০

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১১

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১২

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৩

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৪

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৫

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৬

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৮

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৯

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

২০
X