ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

অনিয়মের অভিযোগে ২ প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের একাধিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে অনিয়মের সঙ্গে সম্পৃক্ততা থাকায় দুই প্রিসাইডিং কর্মকর্তাকে দুই মাসের জন্য বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন থেকে পাওয়া নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মো. আতিয়ার রহমানের ১৪ নভেম্বরের সই করা এক চিঠিতে এই তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে ৫ নভেম্বর ভোটগ্রহণ করা হয়। নির্বাচন পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে ৯৫ নম্বর যাত্রাপুর নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ১২৭ নম্বর শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের সংবাদ প্রচার হয়। যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রকাশিত অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ব্রাহ্মণবাড়িয়া এবং পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে পৃথক তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদনে প্রকাশিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা মোতাবেক ৯৫ নম্বর যাত্রাপুর নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং অফিসার এবং আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান, ১২৭ নম্বর শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও ইসলামী ব্যাংক আশুগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ শফিউল্লাহ বর্ণিত অনিয়মের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তারা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ধারা ৫-এর উপধারা (১) এ বর্ণিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। ফলে নির্বাচনে দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে হোসেন মো. হাবিবুর রহমান ও মোহাম্মদ শফিউল্লাহকে ১৫ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করার আদেশ প্রদান করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক কার্যধারা গ্রহণেরও আদেশ প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত আদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সাত দিনের মধ্যে গৃহীত ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১০

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

১১

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

১২

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

১৪

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

১৫

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১৬

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

১৭

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

১৮

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

১৯

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

২০
X