পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:১৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হরতালের সমর্থনে রংপুরে যুবদলের মিছিল, থানায় মামলা

রংপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
রংপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রংপুরের পীরগাছায়

শনিবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে যুবদলের নেতাকর্মীরা রংপুর-কালীগঞ্জ রাস্তায় মিছিল করে। এ ঘটনায় পীরগাছা থানায় যুবদলের ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান কালবেলাকে বলেন, রাস্তা অবরোধ, পিকেটিং, ভাঙচুরসহ নাশকতার অভিযোগে নামীয় ১৬ জনসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এর আগে বিএনপির অবরোধ কর্মসূচিতে পিকেটিং, ভাঙচুরসহ নাশকতার অভিযোগে গত ৩১ অক্টোবর রাতে পীরগাছা থানায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গাসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় ওই রাতেই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান আলম ও পীরগাছা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

পর পর দুটি মামলার ঘটনায় খোঁজ নিয়ে দেখা গেছে, গ্রেপ্তার এড়াতে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকছেন না। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে, হাটবাজারে নেতাকর্মীদের তেমন একটা চোখে পড়ছে না। বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী এবং অসুস্থ স্বজন থাকা সত্ত্বেও বাড়িতে থাকতে পারছেন না অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X