শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা।
বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা।

বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৯ নভেম্বর) বিকেলে তারা মৃতুবরণ করেন।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দম্পতি হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে রাকিবুল হাসান (৩৫) ও তার স্ত্রী মোছা. মীম খাতুন (২৬)।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ জানান, গত ১৪ নভেম্বর সকালের দিকে নাস্তা তৈরি করতে রান্না ঘরে যান মিম খাতুন। এ সময় চুলার সুইচে চাপ দিতেই হঠাৎ ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে মীম খাতুন দগ্ধ হন। একপর্যায়ে তার চিৎকারে পাশের ঘরে থাকা স্বামী রাকিবুল ইসলাম স্ত্রীকে উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটায় রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ঢাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল করে ফ্রান্সকে এগিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১০

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১১

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১২

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৩

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৫

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৬

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৭

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৮

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৯

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

২০
X