কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গার আসনে মনোনয়নপত্র কিনলেন ছাত্রসমাজের সভাপতি আল মামুন

রংপুর-১ আসনে মনোনয়নপত্র কিনলেন ছাত্রসমাজের সভাপতি আল মামুন। ছবি : কালবেলা
রংপুর-১ আসনে মনোনয়নপত্র কিনলেন ছাত্রসমাজের সভাপতি আল মামুন। ছবি : কালবেলা

বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও রংপুর জেলা জাপার সদস্য আল মামুন।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী মো. আল-মামুন বলেন, রংপুর-১ আসনে গত ৩৭ বছরে স্থানীয় প্রার্থী না থাকায় স্থানীয়দের চাওয়ার পরিপেক্ষিতে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি। এ আসনটি বরাবরই জাতীয় পার্টির দুর্গ বলে স্থানীয় বাসিন্দা হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করি। হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি ভালো লাগা থেকেই ৩ বছর আমি জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ৩ বছর ভালো কাজ করার পরে আমি বর্তমানে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি।

আল মামুন আরও বলেন, রংপুর-১ আসনে মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ তরুণ। এ তরুণ ভোটাররাই আগামী দিনে দেশের নেতৃত্ব নির্ধারণ করবে। নদীভাঙন এলাকা গঙ্গাচড়ার মানুষ অনেক অবহেলিত তাদের চাওয়া স্থানীয় একজন এমপি হলে তাদের সুখ-দুঃখের সাথী হতে পারব। আশা করি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনা করবে।

তিনি বলেন, জি এম কাদের আমাকে জাতীয় পার্টি হতে লাঙ্গল প্রতীকের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত করলে বিপুল ভোটে জয় লাভ করে এ আসনটি উপহার দেব ইনশাআল্লাহ।

উল্লেখ্য রংপুর-১ আসনটি গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১-৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

নৌ খাতে রাজস্ব ও সেবার মান বাড়াতে ১১ দফা নির্দেশনা

ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ

১০

মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশের বাধা 

১১

নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ

১২

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহার্য

১৪

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা: প্রধানমন্ত্রী

১৫

ফেসবুক স্ট্যাটাসের পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

১৬

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

১৭

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

১৮

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

২০
X