ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতি করে পালানোর সময় আটক ৬

ডাকাতি করে পালানোর সময় আটক ৬ ডাকাত। ছবি : কালবেলা
ডাকাতি করে পালানোর সময় আটক ৬ ডাকাত। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ধারাল অস্ত্র, দড়ি ও ডাকাতি করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৭৯০৯) জব্দ করা হয়। সোমবার (২০ নভেম্বর) ভোর রাতে টেবুনিয়া-বাঘাবাড়ি মিনি বিশ্বরোডের ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলো হাশেম আলী, রাশেদুল ইসলাম, লিটন আহমেদ, আলম হোসেন ও বাবু সরকার। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। অপর ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আইগবাড়ি শক্তিপুর গ্রামের কলা ব্যবসায়ী চন্দন কুমার দাস একটি পিকআপ গাড়ি নিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। ডাকাত দলের সদস্যরা দুটি সিএনজি নিয়ে তাকে অনুসরণ করতে থাকেন। গাড়িটি রাত ৩টার দিকে ভেড়ামারা বাজারে পৌঁছালে দুটি সিএনজি পিকআপের সামনে গিয়ে গতিরোধ করে। মুহূর্তের মধ্যে তারা চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় ব্যবসায়ীর টাকার ব্যাগ কেড়ে নিয়ে তাকেও নামিয়ে দেয় ডাকাতরা। পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে টহলরত পুলিশ ও স্থানীয়রা ডাকাত দলের সদস্যদের পিকআপসহ হাতেনাতে আটক করে।

ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ মো. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রজু করা হয়েছে। সোমবার বিকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১০

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১১

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১২

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৩

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৫

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৬

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৭

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৮

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৯

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

২০
X