রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে দ্বন্দ্বে বসতবাড়িতে আগুন, গৃহবধূর মৃত্যু

গ্রেপ্তারকৃত আসামি সাইদ। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামি সাইদ। ছবি : কালবেলা

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে গৃহবধূ বিউটি বেগমের (৫০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ বিউটি বেগম রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের (ব্রাহ্মনখালী) হাবিব নগর এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. কামাল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহত গৃহবধূ বিউটি বেগমের ছেলের বন্ধু শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ (৬৫) ও তার ছেলে জাকিবুর রহমান জুয়েলসহ (৩৫) ৩০ জন নামীয় ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে আসামি সাইদকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি তারা দুজনই মালিক দাবি করেন। গত সোমবার বিকেলে জাহের আলী জমিটি জোরপূর্বক মাপতে যান। এ সময় হাবিবুর রহমান হারেজ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলায়েত হোসেনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

অগ্নিসংযোগের ঘটনায় বেলায়েত হোসেনের ছেলে কামাল মিয়ার স্ত্রী বিউটি বেগম দগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X