বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে গণপিটুনিতে নিহত ১

মাদারীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
মাদারীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মিরজন খালাসী নামে এক ডাকাত নিহত ও আসমত আলী খান ওরফে হাসমত নামে এক ডাকাত গুরুতর আহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের চর ছলেনামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরজন (৪৩) খালাসী বাঁশকান্দি ইউনিয়নের সুম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে। আহত আসমত আলী খান ওরফে হাসমত (৪৫) মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন খানের ছেলে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে সংঘবদ্ধ ৫ জন ডাকাত সুম্ভুক এলাকার হালিম ফকিরের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য যায়। একপর্যায়ে লোকজন তাদের দেখে চিৎকার দিলে ডাকাত দল সেখান থেকে দৌড়ে এসে পাশের চর ছলেনামা এলাকায় একটি ঝোপের মধ্যে পালিয়ে থাকে। পরে গ্রামে ডাকাত এসেছে শুনে চর ছলেনামা, বাজিতপুর ও সুম্ভুক গ্রামের লোকজন তাদের ধাওয়া করে। এ সময় তিন ডাকাত পালিয়ে গেলেও মিরজন ও হাসমত জনতার হাতে আটক হয়।

পরে স্থানীয়রা মিরজন ও হাসমতকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপপরিদর্শক মো. গুলজার আলমের নেতৃত্ব পুলিশের একটি দল বাজিতপুর গ্রামের রত্তন মোল্লার বাড়ির পাশে থেকে তাদের উদ্ধার করে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মিরজনকে মৃত ঘোষণা করেন ও হাসমতকে হাসপাতালে ভর্তি করেন।

হালিম ফকিরের স্ত্রী নাজমা বেগম বলেন, রাতে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আমি দেখতে পাই ৫-৬ জন লোক আমাদের বাড়ির গেটের তালা খুলছে। পরে আমি জিজ্ঞেস করি আপনারা কারা। তখন আমাকে বলে আমরা পার্টির লোক। পুলিশ আমাগো ধাওয়া করছে। পরে আমি তাদের আমাদের কাচারি ঘরে যেতে বলি। পরে দেখি তারা আমাদের গেটের তালা ভাঙার চেষ্টা করছে। এ সময় আমি চিৎকার করি। তখন বাড়ির সব লোক উঠে গেলে ওরা দৌড়ে পালিয়ে ছলেনামার দিকে চলে যায়। পরে ওখানে আটক হয়।

বাঁশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রাজা মিয়া বলেন, ভোররাতে শুনি একদল লোক ডাকাতি করতে গিয়েছিল। এলাকার লোকজনের মাইর খেয়ে একজন মারা গেছে। পরে থানা পুলিশ তাদের উদ্ধার করে শিবচর নিয়ে আসে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাইনুল ইসলাম বলেন, ভোর সারে ৫টার দিকে পুলিশের সদস্যরা দুজনকে এখানে নিয়ে আসলে আমরা একজনকে মৃত অবস্থায় পাই। আরেকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

শিবচর থানার উপপরিদর্শক মো. গুলজার আলম বলেন, থানা এলাকায় রাতে আমার ডিউটি ছিল। সংবাদ পেয়ে ওই এলাকায় গিয়ে তাদের উদ্ধার করে। গণপিটুনিতে ১ জন মারা গেছে, আরেকজন হাসপাতালে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১১

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১২

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৩

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৪

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৫

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৬

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৭

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৯

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

২০
X