নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নাইওরি খালের লিজ বাতিলের দাবিতে গ্রামবাসীর স্মারকলিপি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন চাকুয়া গ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন চাকুয়া গ্রামের বাসিন্দারা। ছবি : কালবেলা

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার রানীচাপুর জলমহালের অন্তর্ভুক্ত নাইওরি খালের লিজ বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলার চাকুয়া গ্রামের বাসিন্দারা।

রোববার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, চাকুয়া গ্রামের বাসিন্দারা সবাই কৃষক এবং কৃষির ওপর নির্ভরশীল। গ্রামের ভেতর দিয়ে উত্তরা থেকে দক্ষিণ দিকে নাইওরি খাল প্রবাহিত। এই খাল গ্রামবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। খালের ওপর দিয়ে সব গ্রামবাসী কৃষি মৌসুমে নৌকায় কৃষি উপকরণ ও ফসল আনা-নেওয়া করে। বোরো মৌসুমে শতকরা ৮০ ভাগ জমির সেচের একমাত্র উৎস এই খাল। এ ছাড়াও গ্রামবাসীদের গৃহস্থালির পানিও এখান থেকে নেওয়া হয়। গ্রামের সব গবাদিপশুকে নাইওরি খালের পানি খাওয়ানো হয়। স্মরণাতীত কাল থেকে গ্রামবাসী এই খাল ব্যবহার করে আসছে। গত কয়েকদিন আগে খলিলুর রহমান নামে একব্যক্তি গিয়ে বলেন, তিনি এই খাল লিজ নিয়েছেন। এই খাল তার, এটা এখন থেকে আর কেউ ব্যবহার করতে পারবে না। কোনো কিছু বিবেচনা না করেই এই লিজ দেওয়া হয়েছে। এই লিজ যদি বহাল থাকে তাহলে গ্রামবাসীর টিকে থাকা কঠিন হয়ে যাবে। গ্রামবাসীকে বাঁচিয়ে রাখার জন্য এই লিজ বাতিল করা জরুরি।

লিজ বাতিলের দাবির অন্যতম উদ্যোক্তা ব্রজগোপাল সরকার বলেন, যাচাই-বাছাই ছাড়া লিজ দেওয়ার কারণে গ্রামবাসী আজ হুমকির মুখে। এই খাল ব্যবহার করতে না পারলে মানুষজন আর্থিক, সামাজিক এবং অন্যান্য সবভাবেই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বৃহৎ স্বার্থে এই লিজ বাতিল হওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X