আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ফরিদপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ফরিদপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবলু শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টুনাপাড়া গ্রমের জনৈক কামালের বাড়ির সামনের রাস্তার কিনারা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত বাবলু শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা মৃত শুকুর শেখের ছেলে। তিনি বিবাহিত এবং তিন ছেলের বাবা।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী ফাহিম হোসেন ইভান বলেন, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন । রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাঙ্গা থানার ওসি মো. হাবিল হোসেন জানান, ওই ব্যক্তি দিন মজুরির পাশাপাশি চুরি করতেন। ওই ব্যক্তির লাশ রাস্তার পাশে যেখানে পড়ে ছিল সেখানে পল্লীবিদ্যুৎ এর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ওসি বলেন, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X