নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নান্দাইলে নৌকার মাঝি হলেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ছবি : কালবেলা
মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ছবি : কালবেলা

দীর্ঘ আশা-প্রত্যাশার পর ময়মনসিংহ-৯ (সংসদীয় আসন ১৫৪) নান্দাইল আসনের নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগ নান্দাইল উপজেলার শাখার সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

নান্দাইল আসনে উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য আব্দুস সালামকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নান্দাইলবাসীরা।

রোববার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে নান্দাইলের নৌকার মাঝি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের নেতাকে নৌকার মাঝি নির্বাচন করায় জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল সদস্যসহ নান্দাইলবাসীর প্রতি চিরকৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ, নান্দাইলবাসীকে নিয়ে ৭ জানুয়ারি নৌকার বিজয় সুনিশ্চিত করে শেখ হাসিনাকে আসনটি উপহার দেব। নান্দাইলকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব। এজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। ঘোষণার পর নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা নান্দাইলবাসী আনন্দ মিছিল করে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X