কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণ মন্ত্রীকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

আদিতমারী ও কালীগঞ্জে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
আদিতমারী ও কালীগঞ্জে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে লালমনিরহাট-২ (আদিতমারি ও কালীগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এ নিয়ে তিনি তৃতীয়বার আদিতমারী ও কালীগঞ্জের নৌকার মাঝি হলেন। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সব জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারি-কালীগঞ্জ) আসনের জন্য ৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। সব জল্পনা-কল্পনা, আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে লালমনিরহাট-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আদিতমারি-কালীগঞ্জবাসীর পক্ষ থেকে ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে চিরকৃতজ্ঞ। একজন ক্ষুদ্র সেবক হিসেবে আদিতমারি-কালীগঞ্জে উন্নয়নের কাজ করে যেতে চাই বিগত ১০ বছরের মতো।

তিনি বলেন, গত ১০ বছর আদিতমারি-কালীগঞ্জ সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করেছি। যতটুকু সাধ্য আদিতমারি-কালীগঞ্জ ডিজিটাল হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। এখন সময় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি আদিতমারি কালিগঞ্জবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ নির্মাণে সহায়তা করা।

তিনি আরও বলেন, আমার এবং আমার পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই তৃতীয়বার আমাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে আবারও জয়ী করবে বলে আশা করছি। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল শহরের চাপারহাটের গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১০

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১১

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১২

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৩

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৪

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৫

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৬

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৭

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৮

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৯

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

২০
X