চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পাঁচশ টাকা নিয়ে মারামারি, নিহত ১

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুমিল্লার চান্দিনায় মাত্র ৫শ টাকা নিয়ে দ্বন্দ্বে মারামারিতে আলী হোসেন (৭৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের পশ্চিম কৈলাইন গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারে এই মারামারির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গত সপ্তাহে মো. হোসেন বাজারে দুটি রাজহাঁস বিক্রি করে। এ সময় স্থানীয় সবুর নামের এক ব্যক্তি হাঁস বিক্রির টাকা থেকে ৫শ টাকা জোরপূর্বক দালালি হিসেবে রেখে দেয়। এ ঘটনার দুই-তিন দিন পর বিক্রেতা হোসেনের ছেলে বোরহান সবুরকে বাজারে পেয়ে ৫শ টাকা ফেরত দিতে বলে। একপর্যায়ে জনৈক ইদ্রিস মিয়া ওই হাঁসগুলো চুরি করা বলে অভিযোগ করেন। সে সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের আরও লোকজন এসে মারামারিতে জড়িয়ে পরে। খবর পেয়ে মো. হোসেনও ঘটনাস্থলে আসে।

এ সময় মারামারির এক পর্যায়ে মো. হোসেন মিয়া মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা মো. হোসেনকে পার্শ্ববর্তী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ওই ঘটনায় নিহতের ছেলে মো. বোরহান (২৮) এবং মো. হানিফসহ (৩১) উভয়পক্ষের কয়েকজন আহত হয়। অপরদিকে খবর পেয়ে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

চান্দিনা থানার ওসি (তদন্ত) মো. আজিজুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, দালালির ৫শ টাকা নিয়েই ঝামেলা পাকিয়ে মারামারি হয়। তবে নিহত মো. হোসেনের গায়ে কোনো আঘাতের দাগ নেই। দৌড়াদৌড়িতে ইট বা পাথরে হোঁচট খেয়ে সে মাটিতে পরে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১০

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১১

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১২

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৩

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

১৪

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

১৫

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

১৬

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

১৭

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

১৮

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

২০
X