ধামরাই ও কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি দখলে আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগ

আইনজীবী কল্পনা আক্তার। ছবি : সংগৃহীত
আইনজীবী কল্পনা আক্তার। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক আইনজীবী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বাবার সম্পত্তি দখল করার জন্যই হত্যার উদ্দেশ্যে তার ওপর এই সন্ত্রাসী হামলা করা হয়।

হামলার শিকার হওয়া ওই আইনজীবীর নাম কল্পনা আক্তার (৩২)। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাসিন্দা এবং গাজীপুর জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম বাদী হয়ে শুক্রবার (২৩ জুন) বিকেলে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, দুলাল হোসেন দুলু (৫৮), আছিয়া বেগম (৫৫) ও তার ছেলে নাজমুল হাসান রাজু (২২), মরিয়ম বেগম (৬০) ও তার ছেলে রফিকুল ইসলাম (২৫)। তারা প্রত্যেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট কল্পনা আক্তার বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তার নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে যান। এ সময় কল্পনা আক্তারের উপস্থিতির খবর পেয়ে প্রতিবেশী দুলাল হোসেন দুলু, স্ত্রী আছিয়া বেগম ও তার ছেলে নাজমুল হাসান রাজুসহ ৫-৭ জন একত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তার মা সখিনা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কল্পনা আক্তারের মা সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী রেজাউল করিম মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকটাত্মীয়রা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। সেই সূত্র ধরেই আমার মেয়ে ও আমার ওপর হামলা চালিয়েছে।’ এদিকে অভিযোগের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানান সখিনা বেগম।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, মারধরের ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X