রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজের মাধ্যমে তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, তার সাংবাদিকতা ছিল সৎ, মানবিক ও সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় নিহিত।

তারেক রহমান আরও লেখেন, একটি জাতি হিসেবে বাংলাদেশের গঠনলগ্নে এবং সংকটকালীন সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা বাংলাদেশ সব সময় স্মরণে রাখবে। তার এই অবদানের জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

তারেক রহমান মার্ক টালির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও বিবিসিতে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্ক টালি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং গত এক সপ্তাহ ধরে সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X