চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেরি আছে গাড়ি নেই

গাড়ির অপেক্ষায় ফেরি
গাড়ির অপেক্ষায় ফেরি

চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাটে পর্যাপ্ত ফেরি থাকা সত্ত্বেও গাড়ির তেমন চাপ নেই। বর্তমানে পালাবদল করে ৭টি ফেরি চলাচল করলেও বেশিরভাগ সময়েই গাড়ির জন্য ঘণ্টার চাইতেও বেশি সময় ফেরিগুলো অপেক্ষা করছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

সরেজমিনে জানা যায়, ঘাটে চলাচলকারী সব ফেরিই এখন কে-টাইপ। এগুলো হচ্ছে কলমী লতা, কুমারী, কাকলী, কেতকী, কিশোরী, কামিনী ও কস্তুরী। এর মধ্যে রো রো ফেরিটি ডগে থাকায় ১২টি গাড়ি পরিবহনকারী কলমিলতা চলছে। আর বাকি ফেরিগুলো সর্বোচ্চ ৮টি গাড়ি পরিবহন করছে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের কার্যালয় সূত্রে জানা যায়, দিনে ৭শ’ থেকে ৮শ’ গাড়ি পরিবহনের ক্ষমতা থাকলেও ১শ’ থেকে ২শ’ গাড়িও এখন ঘাটে হচ্ছে না। এরমধ্যে ঈদকে কেন্দ্র করে বড় মালবাহী ট্রাকগুলো ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন করে মোট ৬ দিন বন্ধ থাকায় ঘাটে চাপ অনেকটাই কমেছে।

তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় ১৭টি বাস ও ২২৩টি মোটরসাইকেল হরিণা ফেরিঘাট দিয়ে এখন পর্যন্ত পারাপার হয়েছে। এ ছাড়াও গরু বহনকারী আরও ১৫টি ট্রাকও পারাপার হয়।

মোটরসাইকেল আরোহীরা বলছেন, অনেকটা স্বাচ্ছন্দ্যেই আমরা ফেরিতে পারাপার হতে পারছি। বিশেষ করে বড় গাড়ি না থাকায় অনেকটা দ্রুত সময়েই এই ঈদযাত্রায় ফেরি পারাপারে স্বস্তি পাচ্ছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বলেন, এখন আমাদের ফেরিঘাটে গাড়িকে অপেক্ষায় থাকতে হচ্ছে না। গাড়ি আসা মাত্রই ফেরি পূর্ণ হলে দ্রুত সময়ে গাড়ি পারাপার করা হচ্ছে। মূলত শরীয়তপুর সড়ক হতে খুব কম গাড়িই আসছে। যা যাচ্ছে তা চাঁদপুর হয়ে হরিণাঘাট দিয়েই যাচ্ছে। এতে রাজস্বও আদায় হচ্ছে তূলনামূলক কম। তবুও ঈদে নিরাপদ ফেরি পারাপারে আমাদের ফেরিগুলো ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X