ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন যুবক

ফেনীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ফেনীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ফেনীর পরশুরামে শফিকুর রহমান (৩৮) নামের এক যুবক তার নিজের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের রতনপুর গ্রামে সোমবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, শফিকুর রহমান মানসিক ভারসাম্যহীন। আগের দিন রাতে জিনে আছর করেছে বলে তার পরিবার তাকে ঝাড়ফুঁক করিয়েছেন। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তিনি পেশায় অটোরিকশাচালক।

শফিকুর রহমানের স্ত্রী আয়েশা আক্তার বলেন, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার স্বামী শৌচাগারে যান। কিছুক্ষণ পর বের হলে তার পুরুষাঙ্গ থেকে রক্ত পড়তে দেখা যায়। তিনি আরও জানান, এ অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে যেতে পরামর্শ দেন। কিন্তু শফিকুর রহমান বাড়িতে চলে আসেন। মঙ্গলবার সকালে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শফিকুর রহমান একজন মানসিক ভারসাম্যহীন। তিনি নিজেই ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১০

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১১

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৩

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৬

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৭

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৮

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৯

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

২০
X