বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাদ্দাম

সাদ্দাম হোসেন পাভেল। ছবি : কালবেলা
সাদ্দাম হোসেন পাভেল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নীলফামারী-৩ আসন (জলঢাকা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাদ্দাম হোসেন পাভেল।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পাভেলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার শরিক নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সাদ্দাম হোসেন পাভেল নিজেই। তিনি বলেন, জলঢাকা আমার এলাকা। পিতার মৃত্যুর পর আমার পরিবার এবং আমি দীর্ঘদিন অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। এলাকায় কাজ করেছি। বিভিন্নভাবে এলাকার মানুষের সহায়তা করার চেষ্টা করেছি। তাই নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি।

সাদ্দাম হোসেন পাভেল বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাভেল এবার ১৪ নীলফামারী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। এই আসনে নৌকার টিকিট পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলফামারী-৩ থেকে মনোনয়ন উত্তোলন করলেন পাভেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X