মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র নির্বাচন করতে চান আ.লীগের ৩ নেতা

যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ.লীগের তিন নেতা। ছবি : সংগৃহীত
যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ.লীগের তিন নেতা। ছবি : সংগৃহীত

যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অন্যদিকে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। মনিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতারা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ূন সুলতান সাদাব।

এ ছাড়া তৃণমূল বিএনপির হয়ে আবু নসর মোহাম্মদ মোস্তফা ও ইসলামী ঐক্যজোট হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ছয়জনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে মনোনয়ন দেওয়া হয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে। দলীয় হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X