সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নারী ও শিশুসহ ট্রিপল মার্ডার মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জে এক শিশু ও দুই নারীকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বেলকুচি উপজেলার চালার আব্দুল মুন্নাফের ছেলে আল আমিন ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রহমান জানান, আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে আসামি আল আমিন তার পরকীয়ার সঙ্গী নাসরিন, প্রেমিকার ফুফু মেহেরুননেছা ও তার বোনের শিশুকন্যা জাইমা খাতুনকে গাজীপুরে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। ২০১৬ সালের ৩১ জুলাই আল আমিন তার সহকারী রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বালিশচাপা দিয়ে ওই তিনজনকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মাইক্রোবাসে সিরাজগঞ্জের এনায়েতপুরে নিয়ে আসে। পরে মরদেহগুলো খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাচীরের পাশে যমুনা নদীতে ফেলে রেখে পালিয়ে যায়। পর দিন তিনজনের বস্তাবন্দি মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১০

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

১১

বরখাস্তের পরও স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক

১২

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৩

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি / ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১৪

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

১৫

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

১৬

বিএনপি ছেড়ে আসা আবু বকর এবার আওয়ামী লীগও ছাড়লেন

১৭

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

১৮

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

১৯

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

২০
X