বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় আমনের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক

নেত্রকোনায় মাঠে মাঠে চলছে ধান মাড়াই উৎসব। ছবি : কালবেলা
নেত্রকোনায় মাঠে মাঠে চলছে ধান মাড়াই উৎসব। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় আমন ধানের ফসলের মাঠ যেন প্রকৃতির সোনালি রঙে সেজেছে। মৃদু মন্দ বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতিটি বাড়ি বাড়ি চলছে নতুন ধান ঘরে তোলার নবান্ন উৎসবের প্রস্তুতি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবুও দামে হতাশ কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে আরও বেশি। এর মধ্যে অতিবৃষ্টি ও বন্যায় ১ হাজার ৫০০ হেক্টরের মতো আমন ধান পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে আর ২ হাজার হেক্টর আমন ধান আংশিক নষ্ট হয়েছে। আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৪.৫-৫.০০ টন।

কৃষি অফিসের ব্যাপক তৎপরতা, কৃষকের অক্লান্ত পরিশ্রম, বীজ ও সার প্রণোদনা, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ ও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের ব‍্যবস্থাপনা এবং আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ।

উপজেলার চিরাং ইউনিয়নের কৃষক নাজমুল হক বলেন, আমি তিন বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। আশা করছি ফলন ভালো হবে। যদিও অতি বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে।

খালিজুরা গ্রামের কৃষক শহিদ মিয়া হতাশার সুরে বলেন, খরচের তুলনায় বাজারে ধানের দাম নেই। গত বছর প্রতি মণ আমন ধান বিক্রি হয়েছে ১২০০-১৩০০ টাকা, আর এ বছর ১০০০-১০৫০ টাকা। ইরি-বোরো মৌসুমে ও ধানের দাম পাওয়া যায়নি। বাজারে সার, বীজ, কীটনাশকসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য আমন ধানের ভালো দাম না পেলে কৃষকের মরণ দশা হবে।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা বলেন, উপজেলায় ২০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এর মধ্যে অতিবৃষ্টি ও বন্যায় ৪ হাজার হেক্টরের মতো জমির আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হয়েছে। আবহাওয়া ভালো, রোগ-বালাই, পোকামাকড় নেই এবং সময় মতো বৃষ্টিপাত হওয়ার কারণে আমন ধানের ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না দেখা দিলে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১০

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১১

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১২

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৪

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৫

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৬

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৭

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৮

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৯

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

২০
X