সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

সাভার মহাসড়কের যানজট। ছবি: কালবেলা
সাভার মহাসড়কের যানজট। ছবি: কালবেলা

ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় সাথে সাথেই বাসস্ট্যান্ডগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। আর এতে সাভারের মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের।

আজ মঙ্গলবার (২৭ জুন) বিকেলে সরেজমিনে দেখা যায়, সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে আশুলিয়া ব্রিজ, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ থেকে চন্দ্রা এবং ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর থেকে নবীনগর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বাইপাইল বাসস্ট্যান্ড থেকে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে বাসে উঠেছেন মাসুদ খান নামে এক গার্মেন্টসকর্মী। তিনি জানান, প্রায় ১ ঘণ্টা যাবৎ এই জ্যাম ঠেলে বাস আগাচ্ছে। আজকে থেকে গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় অনেক যাত্রী রাস্তায় তাই এত যানজট।

নবীনগর এলাকায় কথা হয় বগুড়াগামী নূর বানুর সঙ্গে। তিনি জানান, আজ থেকে অফিস ছুটি হওয়ায় আজই রওনা দিলাম। তবে রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে। সকালে বের হতে পারলে আরামে যেতে পারতাম।

হানিফ পরিবহনের চালক রফিক মিয়ার সঙ্গে কথা হয় বাইপাইল এলাকায়। তিনি বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকলেও দুপুর থেকে চাপ বেড়েছে। তাই কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে, তবে সেটি যানজট নয়। আমরা হাইওয়ে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

ঢাকা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, আমাদের পুলিশের সব ইউনিট যার যার স্থান থেকে দায়িত্ব পালন করছে। আমরা সড়কেই রয়েছি। বিকেলে একটু গাড়ির চাপ বেড়েছে। আশা করছি দ্রুতই চাপ কমে যাবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X