বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত

আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী রুয়েল বখত। ছবি : সংগৃহীত
আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী রুয়েল বখত। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে মাকে ডাক্তার দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় রুয়েল বখত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমের জান মাটিয়া মসজিদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুয়েল বখত উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বখতের ছেলে এবং আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে রুয়েল বখত তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে নিজ এলাকায় রাত ১১টার দিকে আসার পথে উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকার উপজেলা-আদমপুর সড়কের মাঝে হঠাৎ সিএনজি অটোরিকশার চাকা খুলে গেলে পাশের কৃষিজমিতে উল্টে পড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুয়েল বখতকে মৃত ঘোষণা করেন। মা কিছুটা আহত হলেও সুস্থ আছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বখতের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X