আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মকে ব্যবহার করায় ধ্বংসের পথে বিএনপি : ভূমিমন্ত্রী

আনোয়ারায় জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : কালবেলা
আনোয়ারায় জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : কালবেলা

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ইসলাম কঠিন কোনো ধর্ম নয়। রাসুল (সা.) ইসলামকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এক সময় বিএনপি বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদ থাকবে না। অথচ আওয়ামী লীগ সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছে। বিএনপি ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করেছে। তাই তারা আজ ধ্বংসের পথে। মানুষের সেবার মাঝে ধর্ম ও রাজনীতি দুটোই রয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের আনোয়ারা বটতলী ইউনিয়নের আইরমঙ্গল মাজরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশ্য এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আনোয়ারা-কর্ণফুলীতে বিগত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের মূল্যায়ন করার সুযোগ এসেছে, আনোয়ারা এখন দেশের রোল মডেল। শিক্ষা, যাতায়াত, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের সব ধরনের সুযোগ তৈরি হয়েছে আনোয়ারায়। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মামসুল ইসলাম চৌধুরী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সগীর আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, এমএ মালেক, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

ভূমিমন্ত্রী আরও বলেন, দেশের সাংবিধানিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে চলেছে, এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এতে আমি নির্বাচিত না হলেও আপনাদের পাশে থাকব।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X