মো. আব্দুল কাইয়ুম, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকের অপেক্ষায় শামীম ওসমান

শামীম ওসমান। ছবি : সংগৃহীত
শামীম ওসমান। ছবি : সংগৃহীত

তপশিল ঘোষণার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বাজার পর থেকে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে শুরু হয় আলোচনা। ভোটযুদ্ধে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আলোচিত শামীম ওসমানের প্রতিপক্ষ কে হবেন, তা জানতে কৌতূহলী হয়ে উঠেছিলেন স্থানীয়রা। টক্কর হবে সেয়ানে সেয়ানে, এমনটাই ভেবেছিলেন ভোটাররা। কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় আসনটিতে ভোটের লড়াই হয়ে গেছে একপেশে। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় সহজ জয়ে সংসদ সদস্য হিসেবে শামীম ওসমান হ্যাটট্রিক করবেন এমন প্রত্যাশা করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক নেতা জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা নিয়ে ঘটিত নারায়ণগঞ্জ-৪ আসন। শিল্পনগরী হওয়ায় আসনটিতে বহিরাগত ভোটার সংখ্যা অনেক। যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। এমনকি কোনো দলের সমর্থকও না। ফলে এসব ভোট কার ভাগ্যে জোটে তা নির্ণয় করা কঠিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে সম্ভাব্য ভোটার সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ২০৭ জন। তার মধ্যে আওয়ামী লীগের দূর্গ বলে পরিচিত সিদ্ধিরগঞ্জে ভোটার সংখ্যা ২ লাখের কিছু বেশি। অনেক ভোটের ব্যবধানে এগিয়ে থাকা ফতুল্লায় শক্তিশালী অবস্থান বিএনপির। ফলে আসনটিতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে লড়াই হয় হাড্ডাহাড্ডি। বর্তমানে আসনটিতে বিএনপি ছাড়া আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে টক্কর দেওয়ার মতো জনসক্ষমতা অন্য কোনো দলের নেই।

জেলা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য মতে, আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের শামীম ওসমান, জাতীয় পার্টির আলহাজ ছালাহ্ উদ্দিন খোকা মোল্লা, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট আলী হোসাইন, জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সেলিম প্রধান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. হাবিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মো. শহীদ উন নবী, বাংলাদেশ কংগ্রেসের গোলাম মোর্শেদ রনি, সমাজতান্ত্রিক দল জাসদের মো. সৈয়দ হোসেন, স্বতন্ত্র মো. রাশেদুল ইসলাম ও কাজী দেলোয়ার হোসেন।

নির্বাচন বিষয়ে কথা হলে নূরুল আজিজ নামের এক ভোটার বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে শামীম ওসমান ছাড়া অন্য কাউকে চিনি না। কোনো দিন দেখি নাই। ভোটের মাঠে তারা কেমন সারা পাবে তা বলা কঠিন। তবে নৌকা মার্কাকে মোকাবিলা করার মতো জনসমর্থন তাদের নেই। তাই আওয়ামী লীগের শামীম ওসমান আবার এমপি হবেন বলেই মনে হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান কালবেলাকে বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয়। নির্বাচনে সব প্রার্থী জয়ের আশা করেন। এ আসনে শামীম ওসমানের বিকল্প নেই। তাই আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমরা সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। ভোটারদের যে মনোভাব লক্ষ করছি, তাতে নৌকায় ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করছি, শামীম ওসমান আবার এমপি নির্বাচিত হবেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১০

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১১

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১২

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৩

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৭

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৮

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৯

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

২০
X