রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দোকানে ঢুকে পড়ল ট্রাক, আশঙ্কাজনক ২

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ায় দোকানি ও ক্রেতাসহ দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-ধানগড়া সড়কে হাসিল বটতলা নামক স্থানে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে ধানগড়া অভিমুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের হাসিল বটতলা একটি সারের দোকানে ঢুকে পড়লে ট্রাকের ধাক্কায় দুজন মারাত্মক আহত হন।

তারা হলেন- সার কিনতে আসা উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মজিবর রহমানের ছেলে শরিফুল আলম (৩৬) ও ওই দোকানের মালিক স্থানীয় রফিকুল ইসলামের ছেলে রিপন (২৬)।

আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে শরিফুল আলমকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনাস্থলে কাজ করছে রায়গঞ্জ থানা পুুলিশ।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১০

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১১

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১২

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৩

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৪

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৬

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৭

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১৮

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১৯

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

২০
X