বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার প্রার্থীকে শুভেচ্ছা জানানো সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

লাল দাগ চিহ্নিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জিলালুর রহমান।
লাল দাগ চিহ্নিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জিলালুর রহমান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো পর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জিলালুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নানা অনিয়ম-দুর্নীতি আর নারী কেলেঙ্কারির অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে এবার দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাকে বাদ দিয়ে দলের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কালাম মনোনয়ন পাওয়ায় বাগমারার সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরি করার পরও তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমানও তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। নৌকার মনোনয়ন প্রার্থীকে পুলিশ কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা জানানোর এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রফিকুল আলম বলেন, ‘তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তর বিষয়টি সম্পর্কে আমি অবগত। সরকারি একটি কাজে আমি রাজশাহীর বাইরে অবস্থান করছি। এজন্য কেন তাকে প্রত্যাহার করা হয়েছে সেই বিষয়টি আমার জানা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X