কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনে শামীম ওসমানকে শোকজ

নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমানকে শোকজ করেছে ইসির অনুসন্ধান কমিটি।

শনিবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে চিঠি দেন নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবিব। আগামী ৩ ডিসেম্বর আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১ ডিসেম্বর জাতীয় পত্রিকার অনলাইনে ও ২ ডিসেম্বর প্রিন্ট ভার্সনে সচিত্র সংবাদ অনুযায়ী শুক্রবার শহরের তল্লা এলাকায় আপনার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে মিছিল ও পথসভা করা হয়। যার ফলে যানবাহন ও পথচারীদের প্রতিবন্ধকতা তৈরি হয়। এরূপ কার্যক্রম প্রার্থীর আচরণবিধিমালা ৬-এর (খ) এবং ১২ ধারা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আগামী ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যাসহ কারণ দর্শানোর অনুরোধ করা হলো। একই সঙ্গে নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি মেনে চলার জন্য আপনাকে অনুরোধ করা হলো।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে শামীম ওসমানের পক্ষে শোডাউন ও নৌকায় ভোট চেয়ে মিছিল করেন ফতুল্লার যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। শতাধিক কর্মী সমর্থক সঙ্গে নিয়ে বাদ্য বাজিয়ে সড়ক প্রদক্ষিণ করেন তারা। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অনুসন্ধানী কমিটির উল্লিখিত ধারা অনুযায়ী প্রার্থী প্রতীক বরাদ্দের পূর্বে ভোট চাওয়া বা কোনো শোডাউন করতে পারবেন না।

শামীম ওসমানের অনুসারীদের মিছিলটি আচরণবিধির লঙ্ঘন স্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘যারা মিছিল করেছেন তাদের সতর্ক করা হবে। নির্বাচন অনুসন্ধানী কমিটি প্রার্থীকে চিঠি প্রদান করেছে।’

এ বিষয়ে শামীম ওসমানের একান্ত সচিব হাফিজুর রহমান মান্না জানান, এ বিষয়ে জানা নেই। নোটিশ পেয়েছে কি না তা স্যার (শামীম ওসমান) ভালো বলতে পারবেন।

এদিকে চিঠির বিষয়ে শামীম ওসমানের ঘনিষ্ঠজনরা জানান, ‘রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় শামীম ওসমান সশরীরে আদালতে উপস্থিত হবেন। এই বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১০

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১১

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১২

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৩

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৪

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৫

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৬

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৭

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৯

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

২০
X