আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:১২ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ, অতিরিক্ত যানবাহনের চাপ এবং চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ জুন) ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন ঈদযাত্রী ঘরমুখো মানুষ।

পুলিশ জানায়, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়ে যায়। পিকআপটি সরাতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এতে ভোর ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। যার কারণে যানজট সৃষ্টি হয়।

এদিকে বাস না পেয়ে অনেকেই পিকআপ ও খোলা ট্রাকে বাড়ি ফিরছেন। তবে যানজট ও বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন তারা।

বাসে টিকিট না পেয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও ফিরছিলেন ইশতিয়াক হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, বাসে টিকিট পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাকে বাড়ি ফিরছি। এরমধ্যে ভয়াবহ জ্যাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে। এখন জানি না কখন এই জ্যাম ছাড়বে আর কখন বাড়ি ফিরব।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X