সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুৎ কর্মকর্তা পরিচয়ে প্রতারক আটক

পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের নাম সম্বলিত পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া বলয় কুমার হালদার। ছবি : কালবেলা
পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের নাম সম্বলিত পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া বলয় কুমার হালদার। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক ব্যবসায়ীর নিকট থেকে পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের নাম সম্বলিত পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে বলয় কুমার হালদার (৩৫) নামের এক যুবক আটক হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে এমন ঘটনা ঘটে। পরে আটক ওই যুবকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।

আটক ওই যুবক জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের শ্রী ভবেশ হালদারের ছেলে বলয় কুমার হালদার।

জীবননগর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের শ্রী ভবেশ হালদারের ছেলে বলয় কুমার হালদার নিজেকে জীবননগর পল্লী বিদ্যুতের কর্মচারি পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষকে বৈদ্যুতিক লাইন দেওয়ার কথা বলে কৌশলে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে আসছিল। বলয় কুমার হালদার একইভাবে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামের জিয়ারত আলীর ছেলে আতিয়ার রহমানের সেচ কাজে বৈদ্যুতিক সংযোগ দিবে মর্মে কথাবার্তা বলে জীবননগর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোহাম্মদ মুহাইমিনুন ইসলামের সাক্ষরবিহীন নাম সম্বলিত একটি চিঠি প্রস্তুত করে তা দেখিয়ে শনিবার বেলা ১১টার দিকে উক্ত আতিয়ার রহমানের নিকট থেকে আন্দুলবাড়ীয়া বাজারে টাকা আনতে যায়। সেখানে চিঠি ভুয়া সন্দেহ হওয়ায় তাকে আটকিয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে জানান।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মদ মুহাইমিনুন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে যাই এবং বলয় কুমার হালদার সকলের সামনে পল্লী বিদ্যুতের কর্মচারি পরিচয় দিয়ে প্রতারণাপূর্বক মানুষকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা স্বীকার করে। তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, ঘটনার ব্যাপারে থানায় লিখিত এজাহার পাওয়া গেছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১০

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১১

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১২

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৪

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৬

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৭

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৮

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

২০
X