কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আ.লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আ.লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। তিনি বলেন, কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩০ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বাকি ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

এ ছাড়া আরও যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ আশরাফুল ইসলামের ভাই মেজর (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহাম্মদ সাদী (স্বতন্ত্র), আবুল কাসেম (বাংলাদেশ কংগ্রেস)। কিশোরগঞ্জ-২ আসনে (কটিয়াদী-পাকুন্দিয়া) আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি), আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি), মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র)। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র), ব্যারিস্টার গোলাম কবীর ভূঞা (স্বতন্ত্র)।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১০

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১১

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৩

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৬

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৯

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

২০
X