ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

ময়মনসিংহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ময়মনসিংহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের এগারোটি সংসদীয় আসনের ১০৭ জন প্রার্থীর যাচাই-বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনি ও রোববার যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

দুদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। ১১টি আসনে দলীয় ৬৯ জন এবং স্বতন্ত্র ৩৮ জনসহ মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এ.কে.এম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বদর উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান ও সেলিমা বেগম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) স্বতন্ত্র প্রার্থী বাবুল আহমেদ, আবুল মনসুর, মো. হাবিবুর রহমান খান ও মুক্তি জোট মো. বাদশা দেওয়ান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) স্বতন্ত্র মো. খিজির হায়াত খান, কানিজ ফাতেমা ও একেএম ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) স্বতন্ত্র কায়সার আহমদ ও মোহাম্মদ আবুল হোসেন এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আ. রহমান ফকির, তরিকত ফেডারেশন মো. কায়কোবাদ হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি এবিএম জিয়া উদ্দিন এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X