আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৩ আসনে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়া-৩ আসনে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। ছবি : কালবেলা
বগুড়া-৩ আসনে ৭ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের স্থগিত রাখা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে প্রার্থীদের এক শতাংশ ভোটারদের তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। বগুড়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় কুমার সরকার, এরশাদুল হক টুলু, জামিলুর রশিদ তালুকদার, ফেরদৌস স্বাধীন ফিরোজ ও ক্যাপ্টেন জাকারিয়া হোসেন ও আফজাল হোসেন। আর বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আফরিনা পারভীনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

বগুড়া-৩ আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয় ও একজনকে স্থগিত রাখা হয়েছে। চাইলে সবাই বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

এদিকে সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, অজয় কুমার সরকার, ক্যাপ্টেন জাকারিয়া হোসেন, আফজাল হোসেন ও ফেরদৌস স্বাধীন ফিরোজ আপিল করবেন বলে জানিয়েছেন। এর মধ্যে একাধিক প্রার্থী হাইকোর্টেও আপিল করবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X