বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে লড়বে ১১ প্রার্থী

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। ছবি : কালবেলা
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। ছবি : কালবেলা

চাঁদপুরের পাঁচটি আসনে নানা কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া মোট ১১ প্রার্থী আপিল ও নিষ্পত্তিতে অংশ নিতে কাগজপত্র গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

বুধবার (৬ ডিসেম্বর) হতে ১৫ ডিসেম্বরের মধ্যেই মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এর বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তিতে অংশ নেবেন। এর আগে জেলার ৫টি আসনে মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের নৌকার সকল প্রার্থীসহ ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

তিনি মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের সম্পর্কে বলেন, চাঁদপুর-১ কচুয়া আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনসূচক তালিকা যাচাই করে সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হোসেন, একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. শওকত হোসেন মিয়া, মো. রাহাদ চৌধুরী, প্রস্তাবকারী ও সমর্থনকারী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার না হওয়ায় বাংলাদেশ কংগ্রেসের মো. জামাল হোসাইন এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে ঋণখেলাপি হওয়ায় বাংলাদেশ মুসলিম লীগ বিএমএলের মো. শাহ আলম সরকার, চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ আসনে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ এবং তৃণমূল বিএনপির মোহাম্মদ সেলিম, চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনসূচক তালিকা যাচাই করে সঠিক না হওয়ায় মো. জাকির হোসেন প্রধানিয়া, ফরম ২০ ও ২১ পূরণসহ স্বাক্ষর না থাকায় জাসদ প্রার্থী মো. মনির হোসেন মজুমদার এবং হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের কারণে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী আক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী যথাক্রমে সেলিম মাহমুদ, মোফাজ্জল হোসেন, দীপু মনি, শফিকুর রহমান এবং রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে এবং আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন

আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে নেমে ফিফার কঠোর বার্তা

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

আর্লিং হলান্ড কি বিবাহিত, জীবনসঙ্গী কে?

স্লুইসগেট অকেজো, টানা বর্ষণে পানির নিচে মনপুরা

টানা ভারী বর্ষণে অচল চট্টগ্রাম

চেইনম্যানকে ‘কানুনগো’ বানিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

৭ বছরের শিশুর পাকস্থলীতে ৫ টাকার কয়েন

১০

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১৪ আয়াত নিয়ে একটু ভাবুন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

১২

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

১৩

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

১৪

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

১৫

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

১৬

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১৭

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

১৮

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

১৯

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

২০
X