বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোট চাইতে নয়, কর্মীদের সচেতন করতে প্রশিক্ষণ : আবুল কালাম আজাদ

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ। পুরোনো ছবি
জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ। পুরোনো ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর কাউকে না কাউকে শোকজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে হেভিওয়েট কয়েকজন প্রার্থীকে শোকজ করেছে কমিশন। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

সবশেষ শোকজ করা হয়েছে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছেন। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আজাদ।

বিষয়টিকে মোটেই আচরণবিধির লঙ্ঘন মানতে নারাজ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অনেক রকম প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের নানারকম প্রশিক্ষণ দিতে হয়। সচেতন করে তুলতে হয়। যাতে তারা কেউ আচরণবিধি লঙ্ঘন না করে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা করা হচ্ছে এবং ভোট চাওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মীরা কীভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইবে, কী কী বলে ভোট চাইবে, কীভাবে তারা ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করবে- মূলত এসব বিষয়েই নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা কোনো নির্বাচনী সভা বা সমাবেশ নয়।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনজনিত কারণে গত ৪ নভেম্বর ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় জামালপুর নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়। জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ চিঠি দেওয়া হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X