বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়ার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় আরিফ হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নামাজগড় থেকে সুলতানগঞ্জ পাড়ার সড়কে এই খুনের ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। তিনি নামাজগড় সংলগ্ন গোয়ালগাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আরিফ হেঁটে ওই সড়ক দিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। এতে তার গলা ও একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুটি মোটরসাইকেলে চেপে চারজন এবং দুজন দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আরিফ কিছু দূর দৌড়ে গিয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় তল্লাশি করে সড়কের পাশের ড্রেন থেকে একটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইহান ওয়ালিউল্লাহ হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X