কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

আগারগাঁও নির্বাচন ভবনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত
আগারগাঁও নির্বাচন ভবনে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত

ক্রেডিট কার্ডের ইন্সটলমেন্ট না দেওয়ায় বাতিল হওয়া পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ও সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছিল। এবার সেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন তিনি। ডলি সায়ন্তনী পাবনা-২ আসন থেকে মনোনয়ন নিয়েছিলেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থিত অস্থায়ী ক্যাম্পের ২নং বুথে তিনি আপিল আবেদন করেন।

ডলি সায়ন্তনী জানান, ক্রেডিট কার্ডের একটা ইন্সটলমেন্ট না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। তবে তিনি সেই সমস্যার সমাধান করেছেন। তিনি প্রার্থিতা ফিরে পেতে বুধবার সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। তিনি এ বিষয়ে আশাবাদী।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তিসংক্রান্ত নোটিশ জারি করে ইসি।

ইসি জানায়, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যেই আপিল করতে হবে। অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে আপিল দায়ের করতে পারবেন। সঙ্গে আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ৬ সেট জমা দিতে হবে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X