সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বউ-শাশুড়ি মিলে করতেন গাঁজার ব্যবসা

গাঁজাসহ আটককৃতরা। ছবি : কালবেলা
গাঁজাসহ আটককৃতরা। ছবি : কালবেলা

গাঁজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিশ্বম্ভরপুরে বউ-শাশুড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) উপজেলার পলাশ ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের পলাশ ইউনিয়নের নতুনপাড়া এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার সময় উপ-পরিদর্শক মতিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মোছা. আসমা বেগম এবং তার শাশুড়ি মোছা. কুলছুমা বেগম এবং মো. আ. জলিল নামের এক যুবককে আটক করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ২ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এস আই মতিয়ার রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১০

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৩

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৪

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৮

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

২০
X