বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলের নতুন বাজারে মুন আবাসিক হোটেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলের নতুন বাজারে মুন আবাসিক হোটেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১। ছবি : কালবেলা

শ্রীমঙ্গলের নতুন বাজারে মুন আবাসিক হোটেলে তৃতীয় তলার ২০৩ নম্বর কক্ষে এক ব্যক্তির লাশ পাওয়ার ঘটনায় সুজন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ পুলিশের একটি টিম মঙ্গলবার রাত ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুজন মিয়া ভিকটিমের ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাাটি নিজ হেফাজতে নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে হত্যা করেছে বলে জানায়।

নিহতের নাম ইন্তাজ মীর (৫২)। তার বাড়ি জেলার কমলগঞ্জে। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার কাকিয়ার পুলের নিকট একটি গ্যারেজ থেকে ভিকটিমের অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর আগে গত সোমবার হোটেল মুনের ২০৩ নম্বর কক্ষ থেকে রাত ৮টার দিকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X