মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

৮২৩ বছরের প্রাচীন মসজিদ, একসঙ্গে নামাজ পড়তে পারেন মাত্র ১৭ জন

হারুলিয়া পুরাতন মসজিদ । ছবিঃ সংগৃহীত
হারুলিয়া পুরাতন মসজিদ । ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব প্রাচীন স্থাপনা মাথা তুলে দাঁড়িয়ে আছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারুলিয়া পুরাতন মসজিদ তারই একটি। স্থানীয়দের বয়ান অনুযায়ী, আজ থেকে ৮২৩ বছর আগে ১২০০ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়। অবাক করার বিষয় হলো, এই মসজিদে একসঙ্গে ১৭ জনের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন না!

মোগলদের রাজত্বকালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির স্নেহধন্য শাইখ মুহাম্মদ ইয়ার নামের এক ব্যক্তি কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে এই মসজিদ প্রতিষ্ঠা করেন।

গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক গম্বুজের মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে পোড়ামাটি, লালি, চুন, চিনি, চিটাগুড়, কষ এবং এক ধরনের রাসায়নিক পদার্থ। মসজিদের ভেতরের দেয়ালে ফার্সিতে লেখা শাইখ মোহাম্মদ ইয়ারের নাম এবং ১২০০ খ্রিষ্টাব্দের কথা উল্লেখ থাকায় তাকেই মসজিদটির প্রতিষ্ঠাতা মনে করা হয়।

৭ শতাংশ জমির ওপর নির্মিত মসজিদটির চার কোনায় রয়েছে চারটি পিলার; যার ওপরে রয়েছে কারুকার্য করা কলসি আকৃতির গম্বুজ। এ ছাড়া মসজিদের ছাদজুড়ে বিশাল একটি গম্বুজও রয়েছে।

মসজিদটির সামনে রয়েছে সুবিশাল জালিয়ার হাওর। হাওরসংলগ্ন এ মসজিদে মোগল আমলে মানুষজন ইবাদত-বন্দেগি করতেন। কেন্দুয়া পৌর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে হারুলিয়া গ্রামের এই মসজিদ দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন।

মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ বলেন, মসজিদের দেয়ালে একটি পাথর ছিল; যেখানে খোদাই করে ফার্সিতে শাইখ মোহাম্মদ ইয়ারের নাম লেখা এবং ১২০০ খ্রিষ্টাব্দ উল্লেখ করা ছিল। পরবর্তী সময়ে পাথরটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।

তিনি জানান, বহুকাল আগে নির্মিত মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় মূল অবকাঠামো অক্ষত রেখে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। মসজিদের ভেতরে জায়গা কম, তাই একসঙ্গে ১৭ জন মানুষ নামাজ আদায় করতে পারেন। এ কারণে পরবর্তী সময়ে মসজিদের সামনের অংশে ছোট্ট একটি চারচালা টিনের ঘর তৈরি করা হয়েছিল। পরে সেটি ভেঙে সবার সহায়তায় একটি পাকা বেডিং নির্মাণ করা হয়েছে। সেখানে একসঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতে পারেন।

মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির আলম ভূঞা বলেন, ঐতিহাসিক এ মসজিদের নির্মাণশৈলী সবার নজর কাড়ে। যে কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষজন এই মসজিদ দেখতে আসেন। মসজিদটি আমাদের কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

১০

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১১

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১২

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১৩

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৪

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৬

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৭

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৮

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১৯

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

২০
X