ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল। পুরোনো ছবি
বাংলাদেশ হকি দল। পুরোনো ছবি

এশিয়া কাপ হকির ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গী হয়েছে চীন, জাপান ও কাজাখস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।

২৯ আগস্ট আসরের উদ্বোধনী দিনে শক্তিশালী মালয়েশিয়ার কিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। আসরটি একই সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতাও। মহাদেশী চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জণ করবে। চ্যাম্পিয়ন দল ছাড়া বাকি শীর্ষ পাঁচ দেশ বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে।

বিশ্বকাপ বাছাইয়ে প্যান আমেরিকান কাপ থেকে ৩, ইউরো হকি চ্যাম্পিয়নশিপ-২ থেকে ৩, ইউরো হকি চ্যাম্পিয়নশিপ থেকে ৪, হকি আফ্রিকা কাপ অব নেশন্স থেকে ১ দল খেলবে। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কারণ প্রাথমিক পর্বে চাইনিজ তাইপেকে হারালে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থান পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ৬ষ্ঠ স্থানের জন্য লড়বে বাংলাদেশ। সে ম্যাচে জিতলে তো ভাল, হারলেও বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় খেলার সুযোগ মিলবে।

সবকিছু অবশ্য নির্ভর করছে গ্রুপ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের ওপর। সে ম্যাচ জিততে না পারলে সবকিছু ভেস্তে যাবে। আসরের জন্য বাংলাদেশ যে স্কোয়াড বেছে নিচ্ছে, তাতে এশিয়া কাপে লক্ষ্য পুরণ হবে তো!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X