মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর। ছবি : কালবেলা
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেনের শিশু সন্তান।

জানা গেছে, মঙ্গলবার সকালে ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি ম্যাজিক বল গিলে ফেলে শিশু ইরামনি। বলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার পরিবারের নজরে আসে। পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বলটি বের করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে নাক, কান, গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ইরামনির চাচা রাসেল মিয়া বলেন, ভাতিজি ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় হঠাৎ সেটি মুখে নেয়। এ সময় তার গলায় বল আটকে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালেহ মাহাদী বলেন, শিশু ইরামনিকে জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার গলায় যে বলটি আটকে ছিল সেটি বের করার মতো আমাদের সক্ষমতা না থাকায় আমরা অক্সিজেন সহকারে জামালপুর নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নেওয়ার পরামর্শ দেই। পরে স্বজনরা জামালপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালবেলা/এমএ/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X