কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি, অতঃপর...

কারাদণ্ড প্রাপ্ত তারিকুল ইসলাম। ছবি : কালবেলা
কারাদণ্ড প্রাপ্ত তারিকুল ইসলাম। ছবি : কালবেলা

কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল, যিনি স্বামীর চাকরির সূত্রে কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকায় বসবাস করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহিদুল আনোয়ার জানান, গত ১০ মার্চ সকালে ভুক্তভোগী মার্কিন নারী প্রাতঃভ্রমণে বের হলে সার্কিট হাউস এলাকায় আসামি তারেক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরদিন তিনি কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মাত্র দু’দিন পর পুলিশ অভিযোগপত্র জমা দেয়। পরে বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X