কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা নগরীতে বাসে আগুন

কুমিল্লা নগরীতে জিহান ফুটওয়্যার (প্রা.) লিমিটেড কোম্পানির একটি স্টাফ বাসে আগুন। ছবি : কালবেলা
কুমিল্লা নগরীতে জিহান ফুটওয়্যার (প্রা.) লিমিটেড কোম্পানির একটি স্টাফ বাসে আগুন। ছবি : কালবেলা

কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলা উনাইসার এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনগণ তা নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সম্পূর্ণ বাসটি আগুনে পুড়ে যায়। ইতিমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জিহান ফুটওয়্যার (প্রা.) লিমিটেড কোম্পানির একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এ সময় বাসে চালক, হেলপার কিংবা কোম্পানির কোনো স্টাফ ছিল না।

জানতে চাইলে পার্শ্ববর্তী ইপিজেড পাড়ির পরিদর্শক মো. কবির হোসেন জানান, ঘটনাটি ভোর ৪টার দিকে ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমার সদস্যদের নিয়ে ছুটে যাই। ততক্ষণে গাড়ির সিটগুলো পুড়ে যায়। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।

গতকাল সকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এ কর্মসূচি শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চলবে। এর মধ্যে নগরীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X