রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১৪০০ যৌনকর্মীর মাঝে কোরবানির মাংস বিতরণ

রাজবাড়ীতে যৌনপল্লির ১৪শ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
রাজবাড়ীতে যৌনপল্লির ১৪শ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার যৌনপল্লির ১৪শ পরিবারের মাঝে ‘উত্তরণ ফাউন্ডেশন’–এর উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন চত্বরে পূর্বপাড়া দৌলতদিয়ার ১ হাজার ৪০০ জন যৌনকর্মীর মাঝে এক কেজি করে মাংস বিতরণ করা হয়। এ ছাড়াও সমাজে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝেও এ মাংস বিতরণ করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রধান অতিথি থেকে এসব মাংস বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, উত্তরণ ফাউন্ডেশনের সদস্য লুলু আল মারজান, সৈয়দ মোশারফ আলী মিরশাদ।

এ সময় অন্যদের মধ্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকীর আব্দুল জলিল, যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঈদের দিনে মাংস পেয়ে যৌনকর্মীরা জানান, ‘দৌলতদিয়ার এসব পরিবার এ নিয়ে চারবার কোরবানির মাংস পেয়েছে। এর আগে এভাবে কখনোই তাদের হাতে মাংস দেওয়া হয়নি। সম্প্রতি মৃত্যুর পর জানাজার মধ্যদিয়ে অবহেলিত এসব যৌনকর্মীদের প্রতি পুলিশ ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা এই পল্লির বাসিন্দারা সারাজীবন মনে রাখবে। এই পল্লির বাসিন্দারা যখন অসহায় তখন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি হাবিবুর রহমান মাংস বিতরণ করে পল্লির অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।’

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি হাবিবুর রহমান দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১ হাজার ৪০০ পরিবারকে এক কেজি করে কোরবানির মাংস উপহার দিয়েছেন। এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফিরিয়ে আনতে, তারা যেন আনন্দ–উচ্ছ্বাসে থাকতে পারে, সে জন্য স্যারের এই আয়োজন। এই মাংস পেয়ে যৌনপল্লির বাসিন্দারা অনেক খুশি হন।

মাংস পেয়ে তৃতীয় লিঙ্গের মাহিয়া মাহি জানান, ‘এ মাংস পেয়ে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ খুব খুশি হয়েছি। আমরা বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X