কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

সাঁতার কাটতে নেমে নিখোঁজ নাবিল। ছবি:কালবেলা
সাঁতার কাটতে নেমে নিখোঁজ নাবিল। ছবি:কালবেলা

কুয়াকাটা সমুদ্রসৈকতের চরগঙ্গামতি পয়েন্টে সাঁতার কাটতে নেমে নাবিল (১৬) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাবিল পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

প্রত্যক্ষদর্শী এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, নাবিল কলাপাড়া উপজেলার চাপলী গ্রামের তার নানাবাড়ি বেড়াতে আসে। শুক্রবার সকালে দুই মামাতো ভাইকে সাথে নিয়ে নানাবাড়ির অদূরে চরগঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে সাঁতার কাটতে নামে। এ সময় নাবিল ভালো সাঁতার না জানায় সে স্রোতের টানে সাগরে ভেসে যায়। স্থানীয় জেলেরা এবং কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জানান, তারা নিখোঁজ কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছেন। নিখোঁজ ছেলেটিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই জানিয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X