জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনের দাবিতে গাছের মাথায় চড়ে অনশন যুবকের

আইফোনের দাবিতে গাছে চড়ে অনশনে যুবক। ছবি : কালবেলা
আইফোনের দাবিতে গাছে চড়ে অনশনে যুবক। ছবি : কালবেলা

তোরা যে যাই বলিস ভাই আমার আইফোন চাই। ঠিক এমন আবদার জানিয়ে লাখ টাকার আইফোনের দাবিতে অনশনে গেছেন জয়পুরহাটের এক যুবক। বাবা-মায়ের ওপর অভিমান করে উঠে বসে আছেন গাছের মগডালে। আইফোন ছাড়া কোনোভাবেই নিচে নামবেন না আল আমিন নামের এই যুবক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে। পরে রাতে কালাই থানার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে। জয়পুরহাটের কালাইয়ের এ ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। কারও কোনো কথা বা অনুরোধই শুনছিলেন না তিনি। ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়ে ঘটনার ভিডিও করতে থাকেন। যা নেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তৈরি হয়।

এ বিষয়ে কালবেলাকে আল-আমিন জানায়, ফোনের জন্য নয়, তার বাবার ওপর অভিমান করে গাছে উঠে বসেছিলেন। কিন্তু স্থানীয় বন্ধুরা লাইভ এবং ভিডিও করে আইফোনের তথ্য ছড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, আল আমিন তার বাবার কাছে আইফোন কেনার জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে অস্বীকার করলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিম গাছের মাথায় চড়ে বসেন। এ অবস্থায় গ্রামের মানুষ তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

এ ঘটনায় আল আমিনের বাবা আহম্মদ আলী জানান, আল আমিন মানসিকভাবে অসুস্থ ,তাই তার আবদার পূরণ না করায় সে গাছের মাথায় চেপে বসে।

কালাই থানার ওসি ওয়াসীম বারী জানান, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থলে যায়। নিম গাছ থেকে নামানোর পর পরিবারের কাছে আল আমিনকে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X