কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন জেলায় সাদাকাহ ইউএসএ’র কোরবানির মাংস বিতরণ

মাংস বিতরণের একটি চিত্র। ছবি: সংগৃহীত
মাংস বিতরণের একটি চিত্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ-এর উদ্যোগে বাংলাদেশের ১৬টি স্থানে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সংস্থাটির স্বেচ্ছাসেবীরা সুষ্ঠুভাবে এই আয়োজন সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। কোনো কোনো এলাকায় তারা অসহায়-গরিব মানুষের বাড়িতে গিয়ে মাংস পৌঁছে দিয়েছেন।

মাংস বিতরণ করা এলাকাগুলো হলো—পিরোজপুরের নেছারাবাদ, গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের দেওয়ানগঞ্জ, বরিশালের আগৈলঝারা, গোপালগঞ্জের কোটালীপাড়া, ঢাকার কামরাঙ্গীরচর ও আফতাবনগর, ভোলার চরফ্যাশন, ঢাকার হাজারীবাগ, সিলেটের জৈন্তাপুর, চাঁদপুরের হাইমচর, পিরোজপুরের দুর্গাপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া, বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের ভান্ডারিয়া এবং নেত্রকোনার নাগ্রা।

সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ’র উদ্যোগে প্রতিবছরই মাংস বিতরণের এই আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আয়োজনটি। প্রতিটি স্থানে কমবেশি একশ মানুষের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট এলাকাগুলোর বিশিষ্টজনরা সাদাকাহর এই আয়োজনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তারা বলেন, আমরা এই ব্যতিক্রম আয়োজন দেখে মুগ্ধ হয়েছি। সুদূর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে বাংলাদেশের মাটিতে দুস্থদের মাঝে সহায়তা দিয়ে আসছে, এটি আসলেই ভালো উদ্যোগ। আমরা চাই এ আয়োজন অব্যাহত থাকুক।

সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ’র প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রবাসের বিত্তবানদের সহযোগিতাকে দেশের প্রান্তিক অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করি আমরা। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জেলা-উপজেলার ১৬টি স্থানে হতদরিদ্রদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এই সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X