কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে মারধর

গাড়িচালক সাগরকে আক্রমণ ও মারধরের দৃশ্য। ছবি সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেয়া। ছবি : সংগৃহীত
গাড়িচালক সাগরকে আক্রমণ ও মারধরের দৃশ্য। ছবি সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেয়া। ছবি : সংগৃহীত

অবৈধ চাঁদা না দেওয়ায় পাবনার চাটমোহর পৌর এলাকায় সাগর হোসেন (২৭) নামের ইউনিলিভারের ডিলারের গাড়িচালককে বেধড়ক মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজসহ অভিযোগ দিলে চারদিনেও মামলা নেয়নি পুলিশ। তবে মারধরের বিষয়টি স্বীকার করলেও ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা। এর আগে গত রবিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে চাটমোহর পৌর এলাকার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগসূত্রে জানা গেছে, ইউনিলিভারের ডিলার পার্থ প্রতিম সাহার বংশী মহরাজ অ্যান্ড অ্যাগ্রো টেকনোলজির গাড়িচালক সাগর ও ডেলিভারিম্যান বিজয় কুমার দাস মালবাহী কাভার্ডভ্যান নিয়ে আসছিলেন। এ সময় তাদের গতিরোধ করে পৌর এলাকার টোল আদায়কারী সাইফুল ইসলাম সুজা চাঁদাদাবি করেন। তাদের গাড়ি থেকে চাঁদা দেওয়ার নিয়ম নেই জানিয়ে চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্ত সুজার ছেলে শাওন ও সাগর গাড়িচালক সাগরকে বেধড়ক মারধর করেন। জীবন বাঁচাতে সাগর পাশের একটি কারখানায় আত্মগোপন করলেও শাওন ও সাগর দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করেন এবং গাড়িচালক সাগরকে আবারও বেধড়ক মারধর করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে সাগরকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজা বলেন, আমি নিয়ম অনুযায়ী তাদের কাছে গাড়ির চাঁদা চেয়েছি। কিন্তু তারা দিতে অস্বীকার করেন এবং আমার ওপরই হামলার চেষ্টা করেন। এ সময় আমার ভাতিজা পাশে থেকে সাগরকে কয়েকটা কিলঘুষি মেরেছে। আর টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

এ ঘটনায় আশ্রয় নেয়া কারাখানার সিসি ক্যামেরার ফুটেজ থাকলেও এখনো মামলা নেয়নি পুলিশ। এ বিষয়ে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, যেভাবে অভিযোগ পেয়েছি, ওই প্রেক্ষিতে জিডি হিসেবে আদালতে প্রেরণ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১০

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১১

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১২

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৪

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৫

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৬

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৭

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৯

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

২০
X