আশীষ শর্মা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন রূপে কেয়া পায়েল

কেয়া পায়েল I ছবি: সংগৃহীত
কেয়া পায়েল I ছবি: সংগৃহীত

প্রথম দেখায় বিশ্বাসই করতে পারছেন না কেউ, একি সত্যিই সেই পরিচিত মুখ? উশকোখুশকো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই লুক মুহূর্তেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। একঝলক দেখেই বিভ্রান্ত নেটিজেনরা যখন চমকে উঠছেন, তখন ধীরে ধীরে ভাঙছে রহস্যের পর্দা। হ্যাঁ, এই আমূল বদলে যাওয়া মানুষটি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। হঠাৎ এই ‘ট্রান্সফর্মেশন’ কেন? অভিনয়ের খাতিরে নাকি অন্য কোনো নতুন চমক আসতে চলেছে? তবে জানা গেল, আলোচনার জন্ম দেওয়া এই লুকের নেপথ্যে ছিল একটি শুটিংয়ের দৃশ্য।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

তবে জানা যায়, প্রকাশিত ভিডিওটি একটি নাটকের শুটিং সেটের দৃশ্য। নাটকের নাম এখনো প্রকাশিত না হলেও উক্ত নাটকে একসঙ্গে কাজ করছেন জোভান-কেয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X